Tuesday, March 10th, 2026, 3:55 pm

কোটি টাকা ঘুষ চাওয়া অডিও ফাঁস বাঙ্গরা বাজারে পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের এক বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ বাবুল মিয়া (৪৮), পিরোজপুর জেলার মৃত হামিদ মিয়ার ছেলে (বর্তমান চাপিতলা বাসিন্দা )। জোসনা বেগম (৪৫),মোঃ বাবুল মিয়ার স্ত্রী।

মোঃ আব্দুল আলীম (৩৬),একই এলাকার শিশু মিয়ার ছেলে। মঙ্গলবার গভীর রাতে বাঙ্গরাবাজার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,  এএসআই (নিঃ) মোঃ আকবর হোসেন ও এএসআই মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযানে নামে। মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) এলাকার জনৈক বাবুল মিয়ার বসত ঘরে হানা দেয় পুলিশ। অভিযানে ঘর তল্লাশি করে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।