নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলায় ৮ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে আলী মিয়া নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে শিশুটিরা বাবা মামলা করলে অভিযুক্ত আলী মিয়াকে (৫০) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।গ্রেফতারকৃত আলী মিয়া কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ঘরের পেছনে থাকা টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ শেষে বের হয়। এসময় অভিযুক্ত আলী মিয়া শিশুটির মুখ বেঁধে বাড়ির অদুরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক আলী মিয়া পালিয়ে যায়। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলী মিয়াকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শনিবার সকালে অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া
ধর্ষণের শিকার শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ রা হয়েছে।


আরও পড়ুন
হোসেনপুরে বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়
মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল
খুলনায় বোমা বিস্ফোরণে মামুন নিহতর ঘটনায় বিএনপি নেতা কর্মিদের ফাঁসানোর অপচেষ্টা বন্ধের দাবি