বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ নির্দেশাবলী
প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে।
৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে, সেসব ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট থাকবে।
পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ও দুপুরের পরীক্ষার সময়সূচি
সকাল ১০টায় অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে—
সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ
সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ
সকাল ১০টা ৩০ মিনিটে ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে
(২৫ নম্বরের এমসিকিউ হলে এ সময় হবে সকাল ১০টা ২৫ মিনিট)
দুপুর ২টায় অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে—
দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ
দুপুর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ
দুপুর ২টা ৩০ মিনিটে ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে
(২৫ নম্বরের এমসিকিউ হলে এ সময় হবে দুপুর ২টা ২৫ মিনিট)
পরীক্ষা গ্রহণে প্রশ্নপত্রে উল্লেখিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহকৃত উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে ওএমআর ফরমে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (যেখানে প্রযোজ্য) পৃথকভাবে পাস করতে হবে। এছাড়া, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
পরীক্ষার সময় শিক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে পারবে। শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সাইন্টিফিক (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, শনাক্ত ১২৯
ঢাকা-টোকিও ফ্লাইট জুনে পুনরায় চালু, ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা : বিমান প্রতিমন্ত্রী