দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম—যিনি ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ফরিদা খানম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি ঢাকার বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হবেন। তবে বিদায়ী ডিসির পরবর্তী কর্মস্থল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।
ফরিদা খানমের এই নিয়োগ প্রশাসনে নারীর অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা
হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, শনাক্ত ১২৯