কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। অভিযানে বাসটা টার্মিনাল এলাকায় অটো রিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত নারী মমতা বেগম (৫৫)। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা যায়।
পুলিশ জানায়,ওই নারী মমতা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি বস্তার মধ্যে লুকিয়ে পরিবহণ করছিলেন মমে’ গোপন সংবাদ ছিল।
অভিযানকালে মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারি থানার ওসি আজিম উদ্দিন জানান , আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিংয়ের শিকার, বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
মাদারীপুরে জমি দখলে নিতে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি