সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে জয়াগ মহা বিদ্যালয়ের আলহাজ্ব মোঃ মফিজুর রহমান একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কলেজ ভবন মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
জয়াগ মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক লাল পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, মহা বিদালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব ফারুক রহমান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ভিপি মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদুল আলম ফরহাদ, আবুল মনসুর সেলিম, উপজেলা যুবদল আহবায়ক জসিম উদ্দিন, জয়াগ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সেলিম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিন উদ্দিন।


আরও পড়ুন
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ বিভিন্ন দাবিতে রংপুরে ১১ দলের গণমিছিল
ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা!
নাটোর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো মেসেঞ্জার হ্যাকিং গ্রুপের একজন গ্রেফতার