নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১ দিকে এ ফলাফল প্রকাশ করা হয়।
বার কাউন্সিলরের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


আরও পড়ুন
স্কুলে ৫৩ শিক্ষার্থীর মৃত্যু বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত
ইরানে হামলা, নিরাপদ স্থানে সরানো হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে