নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।


আরও পড়ুন
‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি
শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান