অনলাইন ডেস্ক :
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতোমধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করলেও ভুটান থেকে এখনও নিশ্চিত করা হয়নি।’


আরও পড়ুন
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান