মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়ার অ্যাডমিরাল আজাদ ১৯৮৭ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন।
বাংলাদেশ নৌবাহিনীতে পেশাগত উৎকর্ষতা ও ব্যতিক্রমী সেবার জন্য সম্মানজনক ‘নৌ গৌরব পদক’ লাভ করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ নৌ বহরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
—ইউএনবি


আরও পড়ুন
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান