চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৭ মার্চ) রাতে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
আটক যাত্রী হলেন মোহাম্মদ আরমান উদ্দিন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক একেএম সুলতান মাহামুদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শারজাহ থেকে আসা যাত্রীর ল্যাগেজ পরীক্ষা করে তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দিয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণ ও সিগারেটের মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা বলে জানায় কাস্টমস।
এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।\
—–ইউএনবি


আরও পড়ুন
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ২২
চিলমারিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা