সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫,) তার স্ত্রী সুমী বেগম (৩০), ভাতিজা সাফি আহমদ (৫) ও ভাবী শামীমারা বেগম (৪৮)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, রাতভর ভারী বৃষ্টিপাতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ ওই পরিবারের চারজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।
এছাড়া এ ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
—ইউএনবি


আরও পড়ুন
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে
তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’; নেতৃত্বে মাহফুজ আলম ও তাজনূভা জাবিন