অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬১ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৮২১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩১ হাজার ৯০৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৫৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৩৫৫ জনে।


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের