২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবছর ৮৬ হাজার ২৬২ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
এ বছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে তিন হাজার ৫২৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৭ হাজার ২৯০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৬২ হাজার ৮১ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৮ হাজার ৮৪৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
—ইউএনবি


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
রাষ্ট্রপতির অপসারণ-বিএনপি এমপিরা সংস্কার পরিষদে শপথ নেবে, আশা নাহিদের
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী