চলতি বছরের জুনে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি এই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
—-ইউএনবি


আরও পড়ুন
রাকসু জিএসের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ সভাপতির বাকবিতণ্ডা
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে কাতার-কুয়েত-বাহরাইন: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের ১৩০ শহরে ৫৫৫ নিহত: রেড ক্রিসেন্ট