রাজধানীর কাটাবন এলাকায় সোমবার সন্ধ্যায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে ৯ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
—-ইউএনবি


আরও পড়ুন
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ
এশিয়া র্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন নোবিপ্রবির
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার রুমমেট