নোয়াখালী প্রতিনিধি
টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৬ এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ অর্জনের জন্য নোবিপ্রবির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ইতিবাচক অর্জন ও অগ্রগতি যেন দীর্ঘমেয়াদে টেকসই প্রভাব ফেলে, সে লক্ষ্যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ অব্যাহত থাকবে।

বিবৃতিতে উপাচার্য আরো বলেন, ২০২৫ সালে নোবিপ্রবি থেকে স্কুপাস-ইনডেক্সে ৫৪৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ এবং দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় সেরা অর্জন। নোবিপ্রবিকে এগিয়ে নিতে বিশ্বমানের শিক্ষক ও গবেষকদের আকৃষ্ট করতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিকট ভবিষ্যতে নোবিপ্রবির অধীনে পেটেন্ট অর্জনের লক্ষ্যেও কাজ চলমান।


আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা আগামীকাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ
খুলনা ওয়াসার ৫৫০ কোটি টাকার এডিবি ফান্ডের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ
ভারত থেকে পাইপলাইনে এল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল