Saturday, April 25th, 2026, 4:20 pm

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

 

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন। এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২০৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় অংশই শিশু। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এনএনবাংলা/পিএইচ