কুমিল্লা নাঙ্গলকোটের তেজের বাজারে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এদিকে, ডাউন লাইনে চলাচল করতে হচ্ছে ট্রেনগুলোকে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত লাইনচ্যুত ট্রেনটির ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এখনো ৫টি বগির উদ্ধার বাকি রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার ও মেরামত কাজ করতে আরও দুইদিন লাগবে এবং উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও তিনদিন।
সাইফুল ইসলাম জানান, এদিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে করে ট্রেন চলাচলের নিয়মিত সিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
—–ইউএনবি


আরও পড়ুন
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ