February 16, 2026
Sunday, February 15th, 2026, 3:38 pm

নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিজয়ী

 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়ী হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘোষিত বেসরকারি ফলাফলে ১৪২ কেন্দ্রে (পোস্টালসহ) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ ছাইফ উল্যাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩৬টি ভোট।