Saturday, February 28th, 2026, 7:25 pm

হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

 

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। শনিবার সকালে তেহরানে এ হামলা চালানো হয়।

হামলার সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবনও লক্ষ্যবস্তু করা হয়।

স্যাটেলাইট থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি পুরোপুরি ধসে পড়েছে এবং চারপাশ কালো হয়ে আছে। এতে ধারণা করা হচ্ছে, সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলেও বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ওই হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

প্রথমে পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর খবর জানানো হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আলজাজিরা