মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে আঘাত হানবে—যা আগে কখনও দেখা যায়নি।
রোববার (আজ) এ কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান জানিয়েছে, তারা আজ খুব বড় আকারে পাল্টা হামলা করবে, এর আগে যতবার আঘাত করেছে, তার চেয়েও বেশি।’
তিনি আরও লেখেন, ‘ইরানের এটা করা উচিত হবে না। কারণ তারা পাল্টা হামলা করলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি।’
এনএনবাংলা/


আরও পড়ুন
আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে
‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান