যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার করলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান—এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।
ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা আয়োজন করা সম্ভব হবে।
তবে তিনি স্পষ্ট করে জানান, নতুন কোনো আলোচনায় অংশ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে—এটিই তাদের প্রধান শর্ত।
রাষ্ট্রদূত আরও বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আর যদি তারা যুদ্ধের পথ বেছে নেয়, সেক্ষেত্রেও ইরান প্রস্তুত আছে।’
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে এবং পাকিস্তানে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার বিষয়টিও উল্লেখ করেন।
সূত্র : মিডল ইস্ট আই
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা