অনলাইন ডেস্ক :
আবারও নতুন গান তৈরি করলেন শাফিন আহমেদ। নতুন এই গানটির নাম ‘মগ্ন ছিলাম’। কবি মহাদেব সাহার কবিতা থেকে গানটির রচনা, সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই। তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাশফী। আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে এই নতুন গানটি। গানটি প্রথম রেকর্ড হয়েছিল নব্বই দশকের শেষের দিকে। শাফিন আহমেদ নিজেই গেয়েছিলেন গানটি। সম্প্রতি ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ড। গানটি মুক্তি পাচ্ছে ডাবল বেস প্রোডাকশনস থেকে। শাফিনের গাওয়া গান তাশফী গাইছেন কেন? এমন প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার দুপুরে শাফিন কালের কণ্ঠকে বলেন, ‘তাশফী বর্তমান সময়ের একজন পপ ঘরানার সম্ভাবনাময়ী গায়িকা। যদি আরেকটু পরিষ্কার করে বলি, তাহলে বলবো ফুয়াদ যে কজন নিয়ে কাজ করেছে তাদের মধ্যে ফ্রন্টলাইনের একজন তাশফী। যখন মেয়েটি আমাকে জানালো সে ই গানটি করতে চায়, তখন আমি রাজি না হয়ে পারলাম না। সে আমার নাইন্টিজের গানের বেশ ভক্ত।’ শাফিন আহমেদ আরো বলেন,‘তাশফীর চমৎকার গায়কী আমার ভালো লাগে। সে মূলত ব্লুজ বা রিদম অ্যান্ড ব্লুজ ধাঁচের গায়। ওর গায়কী আমার ভীষণ পছন্দের। ফলএ এই গানটা সকলের ভালো লাগবে বলে আমার অনুমান।’ গানের কিবোর্ড বাজিয়েছেন সুমন কল্যাণ। গিটার বাজিয়েছেন সৈয়দ রেজা আলি। এ ছাড়া বেজ, অ্যাকুয়াস্টিকসহ অন্যান্য যন্ত্র শাফিন নিজেই বাজিয়েছেন। মিক্সড মাস্টারিংও তিনি নিজেই করেছেন। আগামী শুক্রবার ইউটিউবে মুক্তি পাবে ‘মগ্ন ছিলাম’ নামের নতুন এই গানটি।


আরও পড়ুন
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম