অনলাইন ডেস্ক :
দেশের শোবিজ তারকারা তাদের ভক্তদের নানাভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের নতুন জামা পরে ছবি তুলে, কেউবা ঈদের অনুভূতি জানিয়ে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের ঈদ পালনের গল্পটি ভিন্ন। শনিবার ঈদের প্রথম দিনে চিত্রনায়িকা মাহির একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি মা হয়েছেন এ অভিনেত্রী। মার্চের শেষভাগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।


আরও পড়ুন
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম