রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় দু’টি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ আহত হয়নি।
৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের জন্য শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে জড়ো হলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
বেলা ১১টার দিকে ঢাকার শনির আখড়া, উত্তরা, মাতুয়াইল ও গাবতলী এলাকায় বিরোধী দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিলে সংঘর্ষের খবর পাওয়া যায়।
—-ইউএনবি


আরও পড়ুন
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা
হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি