বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন ও দায়িত্বশীল নীতির মাধ্যমে আপনার অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন তার ভূয়সী প্রশংসা করি। আমি নিশ্চিত, আপনার প্রতি বাংলাদেশের জনগণের নতুন আস্থা আপনাকে আপনার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে।’
অর্ধ শতাব্দীরও বেশি পুরোনো সহযোগিতা (হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যে) আরও গভীর করতে তার সরকার ভবিষ্যতেতাদের প্রতিশ্রুতি বজায় রাখতে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শেখ হাসিনার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির ঝাপারভ এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমি বিশ্বাস করি, সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। পাশাপাশি বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ কিরগিজ-বাংলাদেশ বহুমুখী সহযোগিতা উন্নয়নে অবদান রাখবে।
তিনি বলেন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক এজেন্ডার বর্তমান বিষয়গুলোতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত তারা। এটি কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে বলেও আশ্বাস দেন তিনি।
কিরগিজস্তানের প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও রাষ্ট্রীয় কাজে সাফল্য কামনা করেন।
—-ইউএনবি


আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে