সিলেটে ভারী বর্ষণ চলাকালে বজ্রপাতে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় আরও ৩টি অটোরিকশা আংশিক পুড়ে গেছে।
সোমবার (১০ জুন) এয়ারপোর্ট সড়কে লাক্কাতুড়া এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়ক সংলগ্ন একটি আধাপাকা মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভারী বর্ষণ চলাকালে মার্কেটের ওপর বজ্রপাত হয়। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ৯টি দোকান ও ৪টি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে যায়। এর মধ্যে একটি সেলুন, একটি খোলা তেলের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও গ্যারেজে থাকা একটি সিএনজি অটোরিকশা পুরোপুরি ভস্মিভূত হয়েছে।
এছাড়া সামনে দাঁড়িয়ে থাকা ৩টি সিএনজি অটোরিকশাও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া বলেন, ‘বজ্রপাত থেকে সৃষ্ট আগুনে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ৯টি দোকান ও ৪টি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে।’
—–ইউএনবি


আরও পড়ুন
সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
ট্রাম্পের নৈশভোজে হামলাকারী একজন শিক্ষক ও গেম ডেভেলপার