মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার (২১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
তবে দ্রুতই মামলাটির শুনানিতে নিতে পেপারবুক প্রস্তুতে হাইকোর্টকে কোনও নির্দেশ দেয়া হবে কিনা, সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে ।
এর আগে, গত ১৭ মে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়া, মামলার বাকি তিন আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।
প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি।


আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের, ইসলামাবাদে পরোক্ষ আলোচনার ইঙ্গিত
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী