রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা তুলে দেন মো. সাহাবুদ্দিন।
প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকটি ক্যাটাগরিতে নারীদের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত হন খালেদা জিয়া।
এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কৃতিত্বের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বক্তব্যে তিনি বলেন, ‘শত অত্যাচার সত্ত্বেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।’
তিনি আরও বলেন, নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে জীবনের সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া জরুরি।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে গড়ে উঠুক যেখানে প্রতিটি নারী নিরাপদে বসবাস করতে পারবেন। নারী দিবস হোক সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের প্রতীক।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত
‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান