Sunday, April 19th, 2026, 4:21 pm

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে নাটোর জেলা স্বাস্থ্য বিভাগের এক সংবাদ

নাটোর প্রতিনিধি:

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরে জেলা স্বাস্থ্য বিভাগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোবার দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের নাটোর সিভিল  সার্জনের  সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সম্মেলন  ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোহাম্ম্দ কামাল উদ্দিন ভূইয়ার  সভাপতিত্ব সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ এম,সি,এমরান মোর্শেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাঃ আব্দুল মতিন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জুনায়েদ হোসাইন লেলিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়,  এবার জেলায় স্কূল ভিত্তিক, আউটরিচ ও স্থায়ী মোট ২ হাজার ৩শ টি কেন্দে, ৬ মাস থেকে  ৫ বছরের কম বয়সী মোট  ১ লক্ষ ৭৩ হাজার ৩৩৯ জন শিশু লক্ষমাত্রা নির্ধরণ করা হয়।

এর মধ্যে ১ম পর্যায়ে ৫এপ্রিল-২৫ এপ্রিল পর্যন্ত, নাটোর সদর  উপজেলায় ১৬ হাজার ৬৫২ জন শিশু  ও পৌর এলকায় ৭হাজার ৭৭৮  জন শিশু  টিকা গ্রহণ করেছে।

দেশে সর্বশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ২০২১ সালের জানুয়ারিতে। ওই ক্যাম্পেইনে প্রথম ডোজের কাভারেজ ছিল ৮৬শতাংশ এবং দ্বিতীয় ডোজের কাভারেজ ছিল ৮০ শতাংশ। ফলে উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যায়।

আরও জানানো হয়, ২০২৫ সালে এমআর ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে দীর্ঘ বিরতির কারণে ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে দেশে হামের রোগী বাড়তে শুরু করে এবং চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ের পর সারাদেশে রোগটির বিস্তার ঘটে। এতে যেসব শিশুর হাম শনাক্ত হয়েছে তাদের একটি বড় অংশ টিকার বাইরে থাকা শিশু। প্রায় ৫০ শতাংশ শিশু হামের টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ করতে পারেনি। সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ১০ মে পর্যন্ত চলবে।