সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) কৃষি সম্প্রসারণ আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি কার্যক্রমের শুভ উদ্বোধন ও
বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ্।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারন সম্পাদক শাহজাদ হোসেন পল্টন,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম.আছাদুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি,এম রুবেল আলমসহসহ উপজেলা কৃষি অফিসের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিরনাহার বিথী।
উল্লেখ্য: উপজেলার ১৮১০ জন কৃষককের মাঝে চাষাবাদের জন্য বীজ ও সার বিতরন করা হয়। এর মধ্যে ৪০ জনকে ১ কেজি তিল বীজ,৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি, ২৭০ জনকে ১ কেজি পাট বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি করে ডিএপি এবং ১৫০০ জনকে আউশ ৫ কেজি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার কৃষি প্রণোদনা এবং ৪ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
অপরদিকে, প্রধান অতিথি নারচী ইউনিয়নে সারিয়াকান্দি জিসি-বালুয়াহাট জিসি সড়কের চেইনেজ ৪৮০০ মি: এ ২৫ মি: পিএসসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন। এসময় নারচী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, উপ-সহকারী প্রকৌশলী আল আমিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
রংপুর অঞ্চলের ব্যবসায়ী আমদানি-রপ্তানিকারক মতবিনিময়
কুলাউড়ায় ৪ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু