এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ শিক্ষার্থী।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি নজরদারির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ জন শিক্ষার্থী রয়েছে।
এছাড়া দায়িত্ব পালনে গাফিলতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের ১৮ দেশে পোশাক রপ্তানি বন্ধ
তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির
ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার