Saturday, April 25th, 2026, 5:48 pm

ধান কাটায় বাধা: রায়গঞ্জে ভূমিহীনদের সংবাদ সম্মেলন

Oplus_131072

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা।

শনিবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে ভুক্তভোগী কৃষকেরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন।

লিখিত বক্তব্যে আল আমিন শেখ জানান, সোনাইডাঙ্গা বিলে দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। জমিটি পরিত্যক্ত হওয়ায় তারা এটিকে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচনা করেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন।

অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালীরা ধান কাটতে বাধা দিচ্ছেন এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে ভূমিহীন পরিবারগুলো আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

ভুক্তভোগীরা শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন।