দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন- আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) মো. তরিকুল ইসলাম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই ফেনী জেলার সদর ও দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা।
—-ইউএনবি


আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের, ইসলামাবাদে পরোক্ষ আলোচনার ইঙ্গিত
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে ওমান ও রাশিয়ায়