বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আগামী ৯ মার্চ আরও দুইটি ভেসেল দেশে আসবে।
তিনি আরও জানান, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। সাধারণ মানুষের মধ্যে যে তেলের জন্য প্যানিক দেখা যাচ্ছে, তার কোনো যুক্তি নেই। দেশের তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের ব্যবস্থা করছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ট্রাম্পের পোস্টেই কমছে, বাড়ছে, দুলছে তেলের বাজার
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী