Tuesday, March 10th, 2026, 3:50 pm

রুদ্ধদ্বার বৈঠকে প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

আসামির পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত অডিও ফাঁসের ঘটনায় প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

আমিনুল ইসলাম বলেন, তার দায়িত্ব পালনের সময় কোনও প্রসিকিউটর বা সংশ্লিষ্ট কেউ যদি অনিয়ম কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

এর আগে গত ৯ মার্চ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের একটি অডিও ফাঁস হয়। সেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাস পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেছেন বলে শোনা যায়। অডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ফাঁস হওয়া ওই অডিওটি সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। সেখানে তিনি ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এক কোটি টাকা দাবি করেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ফজলে করিম চৌধুরী।

এনএনবাংলা/পিএইচ