Tuesday, March 10th, 2026, 9:35 pm

ঐতিহ্যবাহি হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

 

পুরান ঢাকার ঐতিহ্যবাহি হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর চানখারপুলে অবস্থিত চান কমিউনিটি সেন্টারে।

১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের নির্বাচিত সাংসদ হামিদুর রহমান হামিদ। সভাপতিত্ত্ব করেন সংঠনের সভাপতি ৮৫ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ গুড্ডু। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাইফুল।

ইফতারের আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা স্কুল জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রেখে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৯৭২ এসএসসি ব্যাচের শিক্ষার্থী প্রয়াত সিদ্দিকুর রহমান ২০১০ সালে প্রায় একশ ছাত্রদের নিয়ে গঠন করেন হাম্মাদিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৭০০ জন। সংগঠনটি জন্মলগ্ন থেকে প্রাক্তন ছাত্রদের নিয়ে পুর্নমিলনী, বিভিন্ন জাতীয় দিবসে সংকলন প্রকাশ, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সমাজের সুবিধা বঞ্চিতদের খাদ্য-বস্ত্র বিতরণ, ইফতার মাহাফিল ও ঈদ পুনর্মিলনী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ছাত্রজীবনের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহি হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান নয়াবাজার সরকারি শ্রমজীবী হাসপাতালের জায়গাটি স্কুলের খেলার মাঠ ছিল। শুরুর দিকে স্কুলটিতে শুধুমাত্র ছাত্র ভর্তি নেওয়া হত। শিক্ষকরা পাঠদান করতেন। ধর্মীয় রীতিনীতির প্রতি গুরুত্ব প্রদান করে শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজ পড়া ও আরবি শিক্ষা বাধ্যতামূলক ছিল। বর্তমান ছাত্রের পাশপাশি ছাত্রীরাও ঐতিহ্যবাহি হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছেন। নারী শিক্ষকও পাঠদান করছেন কোমলমতি শিক্ষার্থীদের।
এনএনবাংলা/