বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারদলীয় সকল সংসদ সদস্যের পাশাপাশি মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরাও উপস্থিত রয়েছেন। বৈঠকে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরও কার্যকরভাবে কীভাবে সম্পৃক্ত করা যায়—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া চলমান সংসদ অধিবেশনে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিল পাস, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বিরোধী দলের উত্থাপিত গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিষয়ে দলীয় কৌশল নির্ধারণ নিয়েও বৈঠকে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে সরকারদলীয় চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড
ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে