Sunday, April 19th, 2026, 4:27 pm

রংপুর  র‌্যাব-১৩ এর অভিযানে  কুড়িগ্রামে  গাঁজা জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে  এক মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ মাদক জব্দ করা হয়েছে। র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রবিবার   ভোর পৌনে ৫ টায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  এ অভিযান পরিচালনা করে। এতে জেলার ফুলবাড়ী উপজেলার ১নং নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামের জনৈক আতিকুর রহমান নয়ন (৫০) এর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার বাড়ির  নিজ ঘরের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান নয়ন (৫০)কে গ্রেফতার করা হয়। রংপুর  র‌্যাব-১৩ এর  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। গ্রেফতার কৃত আতিকুর রহমান নয়ন ফুলবাড়ী  উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব-১৩ জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর  র‌্যাব-১৩ এর  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী  বলন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।