ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গত অর্থ বছরে একটি রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হলেও কাজ হয়নি- এমন অভিযোগ উঠেছে প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ি সংলগ্ন পাকা সড়ক হতে বাবুর আলীর বাড়ির পাকা রাস্তা পর্যন্ত স্থানীয় জনসাধারণের চলাচলের উপযোগি করতে মাটি ভরাটের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এ জন্য অর্থ বরাদ্দ ছিল ২ লক্ষ ৫ হাজার ৮শত ৬০ টাকা।
স্থানীয়রা জানান,কাগজ-কলমে রাস্তাটির মাটির কাজ করা হয়েছে বলে দেখালেও দৃশ্যমানে কোনো কাজ হয়নি। প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল গণি টাকা তুলে খেয়ে ফেলেছেন।
এ বিষয়ে প্রকল্পের চেয়ারম্যান আব্দুল গণি ও পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল গনি বলেন, গত বন্যা মৌসুমে কিছুটা কাজ করা হয় কিন্তু মাটি নরম হওয়ার জন্য নিচের খালে ধ্বসে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, প্রকল্পে কাজের সময় বৃষ্টির কারণে মাটি ধরে রাখা যায়নি। দু’পাশের খালে পানি জমে যাওয়ায় তখন কাজ সম্পন্ন করাও যায়নি। তখন প্রকল্প বাস্তবায়ন দেখালেও টাকা রাখা আছে,শিগগরিই সেখানে মাটি ফেলার কাজ করা হবে।


আরও পড়ুন
নাসিরনগরে অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৮ লক্ষাধিক টাকার ক্ষতি
এসএসসির প্রথম দিনে ডামুড্যায় অনুপস্থিত ১১, বিভিন্ন কেন্দ্র পরির্দশনে ইউএনও
তেল সংকটের অজুহাতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ! চরম ভোগান্তি