নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমাণ মালামালসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে । এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর বাজারে। অগ্নিকাণ্ডে আবদুল আজিজের লেপ-তোষকের দোকান ও সফিক মিয়ার ওয়ার্কশপের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পাশ্ববর্তী আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্যামপুর বাজারে মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।
এসময় পাশ্ববর্তী খোকন মিয়া মিষ্টির দোকানের মালামালসহ ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোতাহার হোসেন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।


আরও পড়ুন
ভাঙ্গুড়ায় একটি রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলেও কাজ হয়নি
এসএসসির প্রথম দিনে ডামুড্যায় অনুপস্থিত ১১, বিভিন্ন কেন্দ্র পরির্দশনে ইউএনও
তেল সংকটের অজুহাতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ! চরম ভোগান্তি