Saturday, April 25th, 2026, 5:46 pm

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ১৪৫তম খুলনায় দিবস

খুলনা প্রতিনিধি:

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার সভার মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে খুলনা দিবস। ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

১৪৫তম খুলনা দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় নগরীর শীববাড়ী চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন  খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

এর আগে শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় খুলনা ২ আসনের সংসদ সদস্য জাহাঙ্হীর হুসাইন হেলাল, খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পীসহ নাগরিক ইেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা বন্দর ও শিল্পনগরী খুলনার উন্নয়নে সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।

১৮৪২ সালে খুলনা মহকুমা হওয়ার পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অতীত ও বর্তমানের সমন্বয়ের মাধ্যমে আগামী খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনে খুলনা দিবস পালিত হয়।