Saturday, April 25th, 2026, 5:50 pm

নাটোর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো মেসেঞ্জার হ্যাকিং গ্রুপের একজন গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার হ্যাকিং গ্রুপের  মিলন ওরফে রাজিব (২৭) নামে এক সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে লালপুর উপজেলার  দুড়দুড়িয়া  এলাতার গন্ডবিল গ্রামস্থ্য  মেহেরাব হোসেন শাকিল এর বসত বাড়ী থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শনিবার দুপুরে সাইবার সুরক্ষা মামলায় নাটোর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত  রাজিব উপজেলার গন্ডবিল গ্রামের নুখছার প্রামানিক এর ছেলে।

লালপুর থানা সুত্রে জানা যায়, নাটোরের লালপুরে  দুড়দুড়িয়া  ইউনিয়নের গন্ডবিল গ্রামের অভিযুক্ত রাজিব ও শাকিল নামে দুই যুবক দীর্ঘ্য দিন থেকে দেশে এবং প্রবাসে থাকা বিভিন্ন ব্যক্তি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার হ্যাকিং মোটা অংকের অর্থ আদায় করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস,আই মুনসুপ সঙ্গীয় এএসআই শরিফুল ইসলামসহ অন্য সদস্যদের  সহায়তায় গত শুক্রবার রাত্রী ১০.৪৫ ঘটিকার সময় লালপুরের দুড়দুড়িয়া  ইউনিয়নের গন্ডবিল গ্রামস্থ্য মেহেরাব হোসেন শাকিল এর বসত বাড়ীর শয়ন ঘরে অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হ্যাকিং,জালিয়াতি এবং প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকালীন ঘটনার সহিত জড়িত অভিযোগে আসামী মিলন ওরফে রাজিবকে গ্রেফতার করা হয়। এসময় মেহেররাব হোসেন শাকিল কৌশলে সে পালিয়ে যায়।

এ বিষয় লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি  শফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(১)(ক)(খ)/২৭ মামলা রুজু করা হয়েছে। এছারা গ্রেফতারকৃত আসামী মিলন ওরফে রাজিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।