টাঙ্গাইল প্রতিনিধি:
গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ৫ আগস্টের পর গুলশান থানা থেকে বদলি হয়ে পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেন। এরপর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং: ৮৩১৫/২০২৫)।
বুধবার মামলার গ্রেফতারি পরোয়ানা মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ জানান, আদালতের ওয়ারেন্ট হাতে পাওয়ার পর যথাযথ নিয়ম মেনেই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়।


আরও পড়ুন
এশিয়া র্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন নোবিপ্রবির
খুলনা ওয়াসার ৫৫০ কোটি টাকার এডিবি ফান্ডের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ
ভারত থেকে পাইপলাইনে এল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল