মাদারীপুর প্রতিনিধি
শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬ উপলক্ষে মাদারীপুরে জেলা পর্যায়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জনের প্রতিনিধি মো. খলিলুলজ্জামান এবং মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার কানিজ ফারহানা।এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিশুদের কাছে টিকা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করছে ইউনিসেফ, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। “সকল শিশুর জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হচ্ছে।


আরও পড়ুন
রংপুর অঞ্চলের ব্যবসায়ী আমদানি-রপ্তানিকারক মতবিনিময়
কুলাউড়ায় ৪ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু