বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে বর্তমানে ৯৫তম স্থানে নেমে এসেছে। এর আগে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।
সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে এই তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স। নতুন এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভ্রমণ সুবিধা রয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে— বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এছাড়াও নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু— এসব দেশেও বাংলাদেশিদের জন্য সহজ ভ্রমণ সুবিধা রয়েছে।
উল্লেখ্য, এসব দেশের মধ্যে কয়েকটিতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা নেওয়া যায়। আবার কিছু দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে ই-ভিসা গ্রহণ করতে হয়।
অন্যদিকে, আগের তালিকার মতো এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ অবস্থানে রয়েছে— বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে— অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।
এছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে— হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬,৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ