জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, মকবুল হত্যা, গায়েবি মামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ। বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান।


আরও পড়ুন
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬,৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ
এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দাবি বাকেরের
আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির